ছন্দে ছন্দে ধাঁধা: মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ছন্দে ছন্দে ধাঁধা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছন্দে ছন্দে ধাঁধা-৯|উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৯|উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020|Bangla Dhadha|Mojar Dhadha ১• পাতা আছে, গাছ নয়, জল আছে, জলাশয় নয়, তারা আছে আকাশ নয়, বলো তো এটা কী হয়? ২• তিন অক্ষরে নাম আমার, সুন্দরী বলে খ্যাতি। ১ম অক্ষর ছেড়ে দিলে জলে সাঁতার কাটি। মধ্যের অক্ষর কাটো যদি চারুকলায় থাকি। ৩• পাখি থেকেই জন্ম আমার কিন্তু আকাশে থাকি না। সাগরে সাঁতার কাটি কিন্তু ভিজি না। ৪• সারা বিশ্বে তার বিচরণ, কিন্তু পড়ে থাকে এক কোণে সর্বক্ষণ। কে সেইজন? ৫• থাকে সে পাশে তোমারি, সে খুব জরুরী, অর্ধেকে তার এক'কে করে দুরি(দুই), অর্ধেকে সে নদী অস্ট্রেলিয়ায় বাড়ি, তিন ভাগ তার আমারি। ৬• অন্ধ সে নয়, তবু অন্ধ বলা হয়। অন্ধ বলিলে, সে খেলা হয়। ৭• তিন অক্ষরের নাম তার পথ দেখিয়ে চলে, প্রথম অক্ষর কেটে দিলে বৃক্ষ হয়ে রবে, মাঝের অক্ষর কাটিলে ঝুমুর ঝুমুর বাজিবে, শেষের অক্ষর ছেড়ে দিলে জ্বালিয়ে খেলো আহা রে! ৮• চার অক্ষরে নাম গাছের ডালে বাস। আগ পিছ ছেঁটে দিলে হবে প্রাণ নাশ। ৯• জন্ম যখন হলো তার শিং ছিল দুই দিকে...

ছন্দে ছন্দে ধাঁধা-৮|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি ছন্দ ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৮|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি ছন্দ ধাঁধা|মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|Interesting and Tricky Bangla dhadha, 2020 ১• সে সুন্দর, সে মনোহর। সে চতুর্বর্ণ, সে সপ্তবর্ণ, সে অস্ত্রধারী, সে অনন্য, সে কে? ২• তিন অক্ষরে নাম তার, সে বড় আপন, বামে যে জন, নয় সে নির্জীব জন, ডানে সেথা, না থাকে সভ্যজন। ৩• সে ত্রিবর্ণ, সে অনিন্দ্য, সে স্নিগ্ধ, বাম দিকে তীর নিয়ে ডানে চলে অবিরত। সে কে? ৪• "খ্যাতিমান শিল্পী তিনি, অসাধারণ শিল্প তার ঘরে ঘরে শোভা পায়, মানবেরে পাশে নিয়ে দুনিয়া কাঁপায়, ছেলে বুড়ো সবাই ভীষণ ভাল পায়। কে তিনি?" ৫• আগে থাকে প্রজা, পিছে রাজা সে জন, দুদণ্ড বসে না, ব্যস্ত সারাক্ষণ। তিনি কোন জন? ৬• সে সুন্দর, সে অজিত, সুনীল মাধুরী বিকশিত, তার শোভায় অঙ্গন হয় সুশোভিত। সে কে? ৭• সে আসে হলুদেতে ভেসে, মন রাঙ্গায় রক্তিম শোভায়, মন ভাসায় মিষ্টি হাওয়ায়, মন ভোলায় মধুর সুরেলা গানে। সে কে? ৮• তার পালক আছে, সে উড়ে, সে নয় পাখি। সে কী? ৯• বামে ধুুম, ডানে কেতন, লেজ দুলিয়ে চলে। সে সুন্দর, সে শুভ্র, সে কে? ১০• চার বর্ণের নাম...

ছন্দে ছন্দে ধাঁধা - ৭|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি ছন্দের ধাঁধা, ২০২০|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-রেমিন সরকার

ছন্দে ছন্দে ধাঁধা - ৭|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি ছন্দের ধাঁধা, ২০২০|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-রেমিন সরকার| মজার মজার সব ধাধা|Interesting and Tricky Bengali Riddles, 2020 ১• রাজ্যময় ঘুরে বেড়ায় থাকে সে পায়ের তলায় তৈরিতে লাগে কাঠের ভার বলতে হবে নাম কি তার? ২• তারে পাই আদালতে আরো পাই বনে, এর কোন জুড়ি নেই কারো মন গলাতে। (উচ্চারণ এবং বানান দুটিকেই প্রাধান্য দিতে হবে) ৩• মুখেতে খেলে চুমু হাসে খল খল পেট মাঝে শুধু জল করে ছল ছল। কী সে জিনিস ভায়া দ্রুত তুই বল? ৪• হইয়াও আমি শত ছিদ্র, পানি ধরে রাখতে সিদ্ধহস্ত, বলো দেখি হে, আমি কে? ৫• তিন অক্ষরে খাবার, সর্বলোকে খায়, মাঝের বর্ণ ছেড়ে দিলে ঘরে চলে যায়। ৬• এমন কী, সে ভাই আমরা হরদম খাই, কিন্তু দেখিতে না পাই। অনুভব করিতে না পাই। ৭• আকাশেতে ঝিকিমিকি চৌতলায় তার বাস, তাকে আবার মানুষের খাইতে বড় আশ। ৮• হাজার বছরের পুরোনো হয়েও বয়স এক মাস তোমার আমার মাথার উপর করে সে বাস। ৯• এটি যত বেশি প্রকট হবে তুমি তত কম দেখতে পাবে। ১০• তারে পাবে কবির কবিতায়, হারিয়ে গেলে সময়, খুঁজে পাবে বাগিচা-কাননে, যদি খোঁজো গানে গান...

ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ভীষণ মজার তেরোটি ছন্দের ধাঁধা|

ছন্দে ছন্দে ধাঁধা-৬|উত্তরসহ ভীষণ মজার তেরোটি ছন্দের ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬|উত্তরসহ ভীষণ মজার তেরোটি ছন্দের ধাঁধা| - গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• একি আজব ফল, শির কেটে খেলে পরে চোখে আসে জল, নাহি ভরে মন লেজ কাটিলে, বড়ই সুস্বাদু সে ফল পেট কাটিলে। ২• সে আমার চেয়ে অনেক অনেক বড়, তার সামনেই আমার বেড়ে উঠা, তবু আমি কেমনে দেখি তার জন্ম, তার বেড়ে উঠা? ৩• নদীর আছে, আকাশের নাই। ধনুকেরও থাকে, তলোয়ারের নাই। ভেবো না, যাহা তুমি ভাবিতেছ হবে তাই। আমি কি ভাবিতেছি বলো তাই। ৪• উপরে গাছ (উদ্ভিদ), নিচে দাড়ি, বাতাস ড্রাইভার চালায় গাড়ি। ৫• নই আমি বৃক্ষ তবু শাখা আছে মোর। সব সময় থাকি আমি মাথার উপর। ৬• একা থাকলে দাম নেই। সাথে থাকলে দাম দেই। ৭• হারায়ে গেলে খুঁজি। না পাইলে কাঁদি। নিই না সাথে করে, খুঁজে পাই যদি। হেলায় পড়ে থাকে চাই না পিছু ফিরে। ৮• জন্মে সাদা, কর্মে কালো, গলায় লোহার হার, লাফ দিয়ে আহার করে লম্বা লেজ তার। ৯• এক শিং বারো ঠ্যাং কোন জনের আছে, জলেতে বাস করে, ডিম পাড়ে গাছে। ১০• ছুঁইলে হাঁটে ...

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা - গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• ভবন পরেছে মুকুট, কী যে আজব ভাই, পাঁচ বর্ণে নাম, তবু সপ্তমে পাই। ২• তিন অক্ষরে নাম, সুপ্রসিদ্ধ ফল বিশেষ, মধ্যবর্ণ ছাড়লে, দিক করিবে নির্দেশ। প্রথম বর্ণ ছাড়িলে, কী যে তার ভাব, আকাশছোঁয়া স্বভাব। ৩• চার অক্ষরে নাম তার খ্যাতি ছিল জগৎজুড়ে, ললনাদের প্রিয় অতি, পাবে না আজ খুঁজে তারে। পেট যদি কাটো তার, মন পাবে দুই ধারে। দ্বিতীয় বর্ণ ছেদ করিলে ম্লান অতি, বলো সে কে? ৪• তিন অক্ষরে নাম সুউচ্চ শির তার, প্রথম অক্ষর ছেড়ে দিলে খসড়া অর্থ তাহার, শেষের অক্ষর ছেড়ে খোঁজো রান্নাঘরে। ৫• দুই বর্ণের কারবিহীন শব্দ জিভে আনে জল, প্রথম বর্ণে আকার সহযোগে পুরুষের চোখে আনে জল, উভয় বর্ণে আকার মিলাও তারে ছাড়া জীবন অচল। ৬• চার বর্ণে নাম তাহার, আগে পিছে জ্বলে তারা, শুরুতেই সুরধারা, শির কাটিলেও থাকে পুরা। ৭• তিন অক্ষরে নাম তার এক পা-তে খাড়া, হাড় আছে মাংস নাই, দেখতে মনোহরা। ৮• ত...

ছন্দে ছন্দে ধাঁধা - ৪| উত্তরসহ| মজার ধাঁধার আসর

ছন্দে ছন্দে ধাঁধা-৪|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা - গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• খাইতে কইলে খুশি হই, যাইতে কইলে হই গোস্সা। পাইলে তারে কান্না আসে, ছুট লাগালে কী মজা! ২• তিন অক্ষরে নাম তার ঘরের পাশে রয় মোহনীয় রূপ তার সবার প্রিয় হয়। মধ্যবর্ণ কেটে দিলে অঙ্গ তারে কয়, শেষবর্ণ যদি কাটো তবু তাহাই রয়। ৩• আমার নামে বাড়ি আমি থাকতে না পারি। আমি ছাড়া অন্য লোকে থাকে আমি করি শুধুই আহাজারি। ৪• তিন অক্ষরে নাম তার বিখ্যাত এক সুরকার, মাথা কেটে খাও, ব্যথা শুধু পাও। পেট কেটে তারে খোঁজো নদীর ধারে। ৫• মাছ নিয়ে মাথায়, লাশ নিয়ে পিছে, দাঁড়িয়ে রয় অটল, নামটি তার বল। ৬• তিন অক্ষরে নাম তার জগৎ জুড়ে তার আধিপত্য, প্রথম অক্ষর ছেড়ে দিলে বিশাল সে যে, বলছি সত্য, শেষ যদি ছাড়ো, সে পাত্র তারে দরকার হয় দিনে অহরহ। ৭• দেখতে সে কালো নয়, লোকে তবু বলে তাই, শৃঙ্গ সে তো নয়, তবু শৃঙ্গ বলে সবাই। তার রূপের কোন তুলনা নাই, কী নাম তার বলো দেখি ভাই। ৮• নাম তার চার বর্ণে, সবজি তারে বলে, মধ্যবর্ণদ্বয় যদি কাটো, চলে সে অবিরত, শেষ দুই কেটে পাবে যাকে, প্রথম বর্ণে...

ছন্দে ছন্দে ধাঁধা-৩

ছন্দে ছন্দে ধাঁধা-৩|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্পে গল্পে ধাঁধা-৫ ১• গাছের সে অঙ্গ, গাছেই সে থাকে, ঘটনারে লোকে ঐ নামে ডাকে। ২• জন্ম যখন হলো তার শিং ছিল দুই দিকে। বড় যখন হলো সে শিং গেলো হারিয়ে। বুড়ো যখন হলো সে শিং গজালো আবার। দুই দিকে দুই শিং নিয়েই সময় হলো যাবার। ৩• এক কাঁধে থাকে ঝুলে। এক হাতে ধরে তারে এক হাতে মারে। তবু সে হয় না বিমুখ কাঁধে ধরে থাকে ঝুলে এত মার খেয়েও সে সঙ্গে সঙ্গেই চলে। ৪• আজ তাকে পাবে না, কালও সে অধরা, তবু সে আছে, দূরে দূরে থাকে, দুপাশে যারে পাবে, মন নাই তার কাছে, প্রাণ কিন্তু আছে। ৫• তিনবর্ণে নাম তার, ছিল প্রয়োজনীয় অতি, এখন না হলেও চলে, হয় না তো কোন ক্ষতি। তবে গ্রামে তার কদরে আজও হয়নি কোন কমতি। প্রথম বর্ণ ছেড়ে দিলে হবে তাতে ক্ষতি নিশ্চয় নেই তাতে কোন সংশয়। শেষ যদি দাও ছেড়ে চলবে না দিন বিনা তারে, সে থাকে আমাদের কাছে নানারূপে, নানাভাবে। উত্তর ১• কাণ্ড ২• চাঁদ ৩• ঢাক ৪• পরশু ৫• কলস মজার প্রশ্ন-৪ গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা

কয়েকটি ছন্দের ধাঁধা : মজার ধাঁধার আসর : ছন্দে ছন্দে ধাঁধা

উত্তরসহ কয়েকটি ছন্দের ধাঁধা| Intersting and Tricky Bengali Riddles With Answers| ছন্দে ছন্দে ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-১| উত্তরসহ ভীষণ মজার কিছু গল্পের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ ১• তারে দেখা যায় না, তবু সে আছে। তার কান নাই, তবু সে তোমার কথা শোনে। তার মুখ নাই তবু সে বলে। সে কে? ২• তিন অক্ষরে নাম তার কৃষ্ণবরণ। প্রথম অক্ষর ছেড়ে দিলে সেটাই জীবন। মধ্যের অক্ষর ছেড়ে দিলে তারে ছাড়া অচল জীবন, শেষের অক্ষর ছেড়ে দিলে তারে ছাড়াও অচল জীবন। বলুন তো কি? ৩• সে চার বর্ণ, সে থাকে মৌন, তবু আছে শোরগোল, আর আছে তাতে জল। উত্তর : ১• প্রতিধ্বনি ২• কাজল ৩• নীরবতা ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৯| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দধাঁধা

ছন্দে ছন্দে মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর

ছন্দে ছন্দে মজার ধাঁধা:১|উত্তরসহ মজার কিছু ছন্দ ধাঁধা| Intersting and Tricky Bengali Riddles With Answers ১• তিন অক্ষরে নাম তার গাছের আগায় বাস, এক পাশে ফল তার, এক পাশে লাশ। আমড়া ২• তিন অক্ষরে নাম, কৃষিকুলে বাস, লেজ যদি খাও, শক্তি পাবে ফাও, পেট খাইলে ভাই খারাপ হবে তাই, বুঝে শুনে বলো তবে নামটি তার কী হবে? বলদ ৩• জলে সাঁতার কাটে, আকাশেও সে ভাসে, খাইতে লাগে ভালো মুচমুচে করে ভেজে। স্কুল ব্যাগেও থাকে, পিকনিক করতে লাগে। বলো দেখি, সে কে? চাঁদা/চাঁদকে চাঁদা ডাকা হয়। জলে চাঁদা মাছ সাঁতার কাটে। স্কুল ব্যাগেও জ্যামিতি বক্সে চাঁদা থাকে। পিকনিক করতে চাঁদা লাগে। ৪• চার অক্ষরে নাম গাছের ডালে বাস। আগ পিছ ছেঁটে দিলে হবে প্রাণ নাশ।" উত্তর - কামরাঙা আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পে গল্পে ধাঁধা-২| ভীষণ মজার কয়েকটি গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ মজার প্রশ্ন-৪ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ...