গল্পে গল্পে ধাঁধা-১৩|উত্তরসহ ভীষণ মজার সাতটি গল্পের ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-গিয়াস উদ্দিন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|Interesting and Tricky Bengali Riddles 2020 ১• আমার ভাগ্না ভাগ্নী বায়না ধরলো তাদেরকে একটি গল্প শুনানোর জন্য। তখন আমি তাদের একটি গল্প শুনাতে লাগলাম গল্পঃ আমি তখন ছোট.. ক্লাস এইট কি নাইনে পড়ি। তখন খুব ডানপিটে ছিলাম। একদিন বন্ধুরা মিলে বল খেলছিলাম হঠাৎ বলটা উড়ে গিয়ে মাতব্বরের বাড়িতে পড়লো। তখন আমি বলটা আনতে গেলাম কিন্তু ঐ বাড়ির দারোয়ানটা ছিল ভীষন বজ্জাত। সে এসে বল নিয়ে ঘরের ভিতর চলে গেল এবং কিছুক্ষন পর বলটাকে কেটে দুটুকরো করে এনে আমার হাতে ধরিয়ে দিলো এবং ক্রুর হাসি হাসলো। তখন আমরা বন্ধুরা মিলে ব্যাটাকে কিভাবে শায়েস্তা করা যায় তা চিন্তা করতে থাকলাম। একদিন কনকনে শীতের রাতে কালো জ্যাকেট পড়ে মাতব্বরের বাগানে ঢুকলাম তছনছ করার জন্য কিন্তু বাগানে ঢুকে গাছ থেকে কাঁচা পাঁকা আম পেড়ে পকেটে ভরতে লাগলাম। হঠাৎ দারোয়ান আমাদের পেছনে জমদুতের মত হাজির। কিন্তু পরক্ষনে আমাদের কালো জ্যাকেট দেখে ভূত মনে করে, ভূত ভূত বলে দৌড়ে পালিয়ে গেল এবং আমরাও এই সুযোগে পালিয়ে আসলা...